ইরানের বিরুদ্ধে কোনো হামলার জন্য আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দিবে না: সৌদি আবর

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম
ইরানের বিরুদ্ধে কোনো হামলার জন্য আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দিবে না: সৌদি আবর

ডেস্ক রিপোর্টঃ

ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালানোর জন্য সৌদি আরব তাদের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোন আলাপে এই প্রতিশ্রুতি দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরব ইরানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপের মাধ্যমে মতপার্থক্য দূর করার যে কোনো প্রচেষ্টার পক্ষে।

ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই ফোনালাপে সৌদি যুবরাজকে ধন্যবাদ জানিয়ে বলেন, তেহরান আন্তর্জাতিক আইনের মধ্যে থেকে যেকোনো যুদ্ধবিরোধী প্রক্রিয়াকে স্বাগত জানায়।

এদিকে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকায় সংযুক্ত আরব আমিরাতও (ইউএই) তাদের আকাশসীমা, ভূখণ্ড বা জলসীমা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক উদ্দেশ্যে ব্যবহার না করার ঘোষণা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপগুলি সম্ভাব্য সামরিক দূরপাল্লার পরিকল্পনাকে জটিল করে তুলছে এবং শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানের জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে কাজ করছে।

বা/মে২৪/ফা