ঈদগাঁওতে ফায়ার সার্ভিসের স্থান পরিদর্শন করলেন কাজল

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১১:১২ পিএম
ঈদগাঁওতে ফায়ার সার্ভিসের স্থান পরিদর্শন করলেন কাজল

নাছির নোমান  :

কক্সবাজারের ঈদগাঁওতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন কক্সবাজার ৩ আসনের সংসদ লুৎফুর রহমান কাজল। 

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টায় ইসলামাবাদের বোয়ালখালী রাস্তার মাথায় প্রস্তাবিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন শেষে 

প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করেন।এ সময় তিনি আরো বলেন 

উপজেলার প্রশাসনিক কার্যক্রম জোরদারসহ ঈদগাঁও বাজারে জনসাধারণের সুবিধার্থে পাবলিক টয়লেট নির্মাণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, উপজেলা যুবদল আহ্বায়ক কামাল হোসাইন, আজিজুল হক রুবেল, সাবেক যুবদল নেতা আজমগীর, , ঈদগাঁও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাকিম, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, ইসলামাবাদ বিএনপির সভাপতি হুমায়ুন কবির, ছাত্রদল নেতা সাজ্জাদুল হক, ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক জাহেদুল ইসলামসহ স্থানীয় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 ইতিবাচক পদক্ষেপ হিসেবে কাজ করবে।