চন্দনাইশে দোহাজারী নাগরিক কমিটির সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পিএম
চন্দনাইশে দোহাজারী নাগরিক কমিটির সংবাদ সম্মেলন

এম হেলাল উদ্দিন নিরব, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি :

আগামী ১৮ এপ্রিল৷ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী পৌরসভায় নাগরিক কমিটির ব্যানারে অনুষ্ঠিত হতে যাচ্ছে দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান। 

এই উপলক্ষে অনুষ্ঠান সফল করতে গতকাল সন্ধ্যায় দোহাজারীস্থ সাঙ্গু কনভেনশন হলেরুমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের কর্মসূচি নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন দোহাজারী নাগরিক কমিটির সভাপতি আলী আকবর। এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জয়নাল আলম, সহ-সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মো.লোকমান হাকিম,সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন জনি, অর্থ সম্পাদক বাহাদুর ইসলাম এবং সাংস্কৃতিক সম্পাদক প্রধান শিক্ষক বৃষ্ণযশা চক্রবর্তীসহ নাগরিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন দোহাজারীকে পরিচ্ছন্ন,সবুজ ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার জন্য এবং জনপদকে বাসযোগ্য করতে হলে নাগরিক সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই। এই মহৎ উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে আগামী ১৮ এপ্রিল দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

বক্তারা আরো বলেন দোহাজারী নাগরিক কমিটি একটি অরাজনৈতিক,সামাজিক ও উন্নয়নমুখী সংগঠন। এই সংগঠনের মাধ্যমে দোহাজারীতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দোহাজারীর গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যকে পূর্বের ন্যায় অক্ষত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ।