হারিয়ে যাওয়া টাকা ফিরে পেয়ে আনন্দিত আব্দুল আউয়াল
এ আর সুমন:
নরসিংদী থেকে ছেলেকে বিদেশ পাঠানোর উদ্দেশ্যে রোববার দুপুরে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আসেন মোঃ আব্দুল আউয়াল। স্টেশনে পৌঁছে তিনি হঠাৎ লক্ষ্য করেন, তার মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র হারিয়ে গেছে।
এতে তিনি দিশেহারা হয়ে পড়েন,এমন সময় ঢাকা বিমানবন্দর রেলওয়ের স্টেশন মাস্টার মোহাম্মদ সাহাদাত হোসেন,বিষয়টি জানতে পেরে আন্তরিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পরবর্তীতে হারিয়ে যাওয়া টাকাসহ মানিব্যাগটি উদ্ধার করে আব্দুল আউয়ালের কাছে ফিরিয়ে দেন।
এই মানবিক উদ্যোগে আব্দুল আউয়াল স্বস্তি ফিরে পান এবং স্টেশন মাস্টারের সাহাদাত হোসেনর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।









