রাজশাহী মহানগরীতে ট্যাপেন্টাডল সেবনে ধরা, বিনাশ্রম জেল ১ মাস

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ০৭:৩১ এএম
রাজশাহী মহানগরীতে ট্যাপেন্টাডল সেবনে ধরা, বিনাশ্রম জেল ১ মাস

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় রানা ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) বোয়ালিয়া থানাধীন রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে আরএমপি পুলিশের পাঠানো এক প্রেস বিঙ্গপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, অভিযান চলাকালে রানা ইসলামকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(৫) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের বিধান অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি মাদক-সংক্রান্ত অপরাধ দমনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।