বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক
সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) শীর্ষ তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) মুম্বাই থেকে দিল্লিগামী একটি উড়োজাহাজ দিল্লি বিমানবন্দরে অবতরণের পর সেটিতে উঠে তাদের আটক করা হয়।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার সকাল ১০টার দিকে নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিল সিজেপি।
তবে দিল্লি পুলিশ ওই কর্মসূচির অনুমতি দেয়নি। এরপরও নির্ধারিত সময়ে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল দলটি।
বিক্ষোভে অংশ নিতেই মুম্বাই থেকে উড়োজাহাজে করে নয়াদিল্লি আসেন অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে তাদের বহনকারী উড়োজাহাজটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। এর পরপরই উড়োজাহাজের ভেতর থেকে তাদের আটক করে পুলিশ।
এমকে/বিএম২৪









