বিইএসসির চেয়ারম্যান পদে আব্দুল খালেকের চুক্তিভিত্তিক নিয়োগ
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিইএসসি)-এর চেয়ারম্যান পদে গ্রেড-২ পদমর্যাদায় আব্দুল খালেককে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
গত ২৩/৭/২৬ ইং তারিখের রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আইন, ২০১৮-এর ধারা ৬(২) অনুযায়ী তাকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এ নিয়োগের শর্ত অনুযায়ী আব্দুল খালেককে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করে দায়িত্ব গ্রহণ করতে হবে।
এতে বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
সরকার জনস্বার্থে এ আদেশ জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মোঃ গোলাম রাব্বানী, উপ-সচিব এ প্রজ্ঞাপনটি জারি করেন।








