খুলনায় মেস থেকে তরুণীসহ জামায়াত নেতার ছেলে আটক
সংগৃহীত
জেলা প্রতিনিধি
খুলনায় একটি মেস থেকে তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা গোলাম ফারুকের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে খুলনা মহানগরীর খালিশপুরের মুজগুন্নি এলাকার একটি ভবনের চতুর্থ তলার মেস থেকে তাঁদের আটক করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপকমিশনার সুদর্শন রায় জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই মেস থেকে দুজনকে থানায় নেওয়া হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
এমকে/বিএম২৪









