টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিবন্দী মানুষের পাশে লায়েক ইবনে ফাজেল
নাছির নোমান, ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁওতে টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঘরবন্দী এসব মানুষের অনেকেই খাদ্যসংকট ও দুর্ভোগের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পানিবন্দী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যা পদপ্রার্থী লায়েক ইবনে ফাজেল।
গত ৭,৮ ৯ জুলাই মঙ্গল,বুধ ও বৃহস্পতিবার টানা তিন দিন ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ছাড়াও মেহেরঘোনায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করেন।
তার ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। এ সময় তিনি দুর্গত এলাকার বিভিন্ন বাড়িঘর পরিদর্শন করে মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে লায়েক ইবনে ফাজেল বলেন, "দুর্যোগের এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগের এই সময়ে এমন মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। তারা সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে দুর্গত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।









