গাছ লাগিয়ে করবো খাঁটি’: বেনাপোল স্থলবন্দরে ১৮০ দিনের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
আতিকুজ্জামান, (শার্শা) যশোর প্রতিনিধি ::-
"দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেনাপোল স্থলবন্দরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে "বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬"-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশিত ১৮০ দিনের কর্মসূচি এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
২১ জুন রোজ রবিবার বিকেল ৩টায় বেনাপোল স্থলবন্দর প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান উদ্বোধক জনাব মোঃ শামীম হোসেন (উপসচিব), পরিচালক (ট্রাফিক), বেনাপোল স্থলবন্দর, যশোর।
উদ্বোধনকালে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পরিবেশবান্ধব দূরদর্শী নির্দেশনা ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং বেনাপোল স্থলবন্দরকে একটি সবুজ, দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব বন্দর হিসেবে গড়ে তুলতেই এই ১৮০ দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বন্দরের কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বন্দর এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।








