লিফট ছেড়ে সিঁড়ি বেয়ে ছয়তলায়, কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে প্রধানমন্ত্রী
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিতে লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে ছয়তলায় উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকটি শুরু হয়। এতে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে যোগ দিতে সচিবালয়ের ষষ্ঠ তলায় যাওয়ার সময় প্রধানমন্ত্রী লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে হেঁটে ওঠেন।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে তাঁর কার্যালয় থেকে হেঁটে কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে যান। পরে তিনি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকে যোগ দেন।









