চবি ক্যারিয়ার ক্লাবের এজিএম ও ক্যারিয়ার কানেক্ট সামিট অনুষ্ঠিত
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (সিইউসিসি) এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ‘সিইউসিসি ক্যারিয়ার কানেক্ট সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বিবিএ ( ব্যাবসা) অনুষদের অডিটরিয়ামে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।সামিটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আয়োজনের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
তিনি তার বক্তব্যে গবেষণার গুরুত্ব তুলে ধরে বলেন, “গবেষণা সব ধরনের প্রশ্নের উত্তর দেয়। নতুন কিছু আবিষ্কার এবং জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য গবেষণা অপরিহার্য।"
পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, “মেধা পাচার হয় না, মেধা প্রচার হয়।” তিনি শিক্ষার্থীদের গবেষণামুখী হওয়ার আহ্বান জানান এবং জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রভাষক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক মো. ইউসুফ।
তিনি শিক্ষার্থীদের কর্পোরেট জীবনের প্রস্তুতি, পেশাগত আচরণ এবং বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরে বলেন, একাডেমিক জ্ঞানকে বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত করতে পারলেই ক্যারিয়ারে সফলতা অর্জন সম্ভব।।।
এজিএমে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ক্লাবটির প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম. শাহরিয়ার আলম সাবেক সভাপতি সাফায়েত হোসেন তুষার, সাবেক সাধারণ সম্পাদক নুসরাত নিম্মি।









