কোরআন বুঝে মানলেই দুনিয়া-আখিরাতে মুক্তি: শফিকুর রহমান

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ১০:৩৯ এএম
কোরআন বুঝে মানলেই দুনিয়া-আখিরাতে মুক্তি: শফিকুর রহমান

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, কোরআন শুধু পড়লেই হবে না, এর অর্থ বুঝে জীবনে বাস্তবায়ন করতে হবে। কোরআন সহিহভাবে পড়া, বোঝা ও মেনে চলার মাধ্যমেই দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন সম্ভব।


শনিবার (২২ আগস্ট) রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে তা’লীমুল কুরআন বিভাগের জেলা ও মহানগরী দায়িত্বশীলদের সম্মেলনে তিনি এসব কথা বলেন।


শফিকুর রহমান বলেন, কুরআন-সুন্নাহর সঠিক জ্ঞান ছাড়া আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা এবং অন্যদের ইসলামের পথে আহ্বান করা সম্ভব নয়। তাই মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হলে নিজের জীবনেও কোরআনের নির্দেশনা অনুসরণ করতে হবে।


তিনি আরও বলেন, মানুষ যখন আল্লাহর কিতাব অনুসরণ করেছে, তখন তারা শান্তি ও সম্মানের সঙ্গে জীবনযাপন করেছে। আর কোরআনের শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণেই বিভিন্ন সময়ে মানুষ পথভ্রষ্ট ও বিপদের মুখে পড়েছে।


সম্মেলনে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।



এমকে/বিএম২৪