এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ঝটিকা সফরে শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পিএম
এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ঝটিকা সফরে শিক্ষামন্ত্রী

সোহরাব হোসেন,  সিংগাইর( মানিকগঞ্জ)প্রতিনিধি :

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ঝটিকা সফর করলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকে শুরু করে তিনি উপজেলার দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্র—জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয়—আকস্মিক পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, মন্ত্রীর এই হঠাৎ আগমন কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি যাচাইয়ের একটি অংশ। 

পরিদর্শনকালে পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা, প্রশ্নপত্রের নিরাপত্তা এবং নকলমুক্ত পরিবেশ দেখে শিক্ষা মন্ত্রী সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় তিনি সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান । 

 দুপুর ১২টার দিকে সাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে বের হয়ে তিনি উপস্থিত বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে পরীক্ষার সার্বিক কার্যক্রমে সহযোগিতা করার নির্দেশ দেন । এ সময় ইউএনও খায়রুন্নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ছালেক, থানার অফিসার ইনচার্জ( ওসি) মো. মাজহারুল ইসলামসহ উপজেলার অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রীর এ আকস্মিক কেন্দ্র পরিদর্শন পরীক্ষার স্বচ্ছতা ও কঠোর নজরদারির বার্তা বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টজনেরা।