কাউখালীতে ১০৫ লিটার চোলাই মদসহ আটক ১

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১১:৫৯ এএম
কাউখালীতে ১০৫ লিটার চোলাই মদসহ আটক ১

সংগৃহীত

চাই সুই উ মারমা, রাঙ্গামাটি প্রতিনিধি


রাঙ্গামাটির কাউখালী উপজেলার সুগারমিল আদর্শগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১০৫ লিটার চোলাই মদসহ নাসির উদ্দিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।


রোববার (১১ অক্টোবর ২০২৬) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও সন্ত্রাসমুক্ত অভিযান পরিচালনার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ করে পুলিশ।


আটক নাসির উদ্দিন কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নের বাসিন্দা। তিনি মমতাজ মিয়ার ছেলে বলে জানা গেছে।


কাউখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।


পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।


এমকে/বিএম২৪