খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
ছবি: বিডিমেইল
বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ টুর্নামেন্ট (সিজন-১) ও খাগড়াছড়ি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬।
শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট দুটির উদ্বোধন করেন ২৯৮ নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক মো. আনোয়ার সাদাত।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, বিশেষ করে নারী খেলোয়াড়দের অংশগ্রহণ বাড়ানো এবং খাগড়াছড়ির ক্রীড়াঙ্গনের পরিবেশ আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং জাতীয় পর্যায়ে খাগড়াছড়ির প্রতিনিধিত্ব আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
এমকে/বিডিমেইল২৪









