তেঁতুলিয়ার ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির
ছবি: সংগৃহীত
মেহেদী হাসান মিরাজ, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজার দোকান ও প্রতিষ্ঠান ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নুরুজ্জামান জুনায়েদ এবং সাধারণ সম্পাদক পদে জামিরুল ইসলাম জমির নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনটি পৃথক বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৮৩৩ জন ভোটারের বিপরীতে ১০টি পদের জন্য ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে সহসাধারণ সম্পাদক পদে আশরাফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সভাপতি পদে ছাতা প্রতীকে নুরুজ্জামান জুনায়েদ ৪২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান চাকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে নুর আলম, দপ্তর সম্পাদক পদে তরিকুল ইসলাম এবং প্রচার সম্পাদক পদে জুমের আলী নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যকরী সদস্য পদে জোড়া ডাব প্রতীকে তসলিম উদ্দীন, কুলা প্রতীকে নুর আলম এবং বালতি প্রতীকে ইলিয়াস নির্বাচিত হয়েছেন।









