বিএনওয়াইএন'র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
সূত্রঃ সংগৃহীত
চট্টগ্রাম প্রতিদিন
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে চট্টগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে Bright Nation Youth Network (BNYN)।
কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা নদী তীরবর্তী এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় সংগঠনের সদস্যরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্ব দেন।
আয়োজকরা জানান, নগরায়নের বিস্তার, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শুধু গাছ লাগানো নয়, রোপণ করা প্রতিটি গাছকে টিকিয়ে রাখার দায়িত্বও নিতে হবে। এ লক্ষ্যেই তরুণদের সম্পৃক্ত করে নিয়মিত পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
তারা আরও বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়; এটি সমাজের প্রত্যেক নাগরিকের দায়িত্ব। তরুণরা সচেতন ও দায়িত্বশীলভাবে এগিয়ে এলে একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব।
কর্মসূচিতে সংগঠনের স্বেচ্ছাসেবীরা অংশ নেন এবং ভবিষ্যতেও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এমকে/বিএম২৪









