শরীয়তপুরের গোসাইরহাটে ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম
শরীয়তপুরের গোসাইরহাটে ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

সূত্রঃ সংগৃহীত

রবিউল মোল্লা,শরীয়তপুর জেলা প্রতিনিধি


শরীয়তপুরের গোসাইরহাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোশারফ হোসেন ঢালী (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও ছয়জন মাদক কারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।


রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে গোসাইরহাট উপজেলার দায়মী কোদালপুর ইউনিয়নের মৃধাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।


পুলিশ সূত্রে জানা যায়, গোসাইরহাট থানার একটি টহল দল মৃধাপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় একটি বাড়ির পশ্চিম ভিটার দোচালা টিনের বসতঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে মোশারফ হোসেন ঢালীর কাছ থেকে একটি নীল রঙের প্লাস্টিকের প্যাকেটে রাখা ১১০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১১ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৩৩ হাজার টাকা।


গ্রেপ্তার মোশারফ হোসেন ঢালী গোসাইরহাট উপজেলার দাসেরজঙ্গল এলাকার মৃত আব্দুর রহমান ঢালীর ছেলে।


পুলিশ জানায়, অভিযানের সময় আরও ছয়জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে।


এ ঘটনায় মোশারফ হোসেনের বিরুদ্ধে গোসাইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।


মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


এমকে/বিডিমেইল২৪