কাইচাইল মডেল হাই স্কুলে অভিভাবক সমাবেশ
সূত্রঃ সংগৃহীত
মো. জুয়েল কাজী, নগরকান্দা উপজেলা প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় কাইচাইল মডেল হাই স্কুলে শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রহলাদ বিশ্বাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাইচাইল মডেল হাই স্কুলের সভাপতি মো. হাফিজুর রহমান শরীফ (হাফিজ)। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন।
শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, বিদ্যালয়ে উপস্থিতি, শৃঙ্খলা ও শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা নিয়ে সমাবেশে আলোচনা করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সমাবেশটি কাইচাইল মডেল হাই স্কুল কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত হয়।
এমকে/বিএম২৪








