কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ
সূত্রঃ সংগৃহীত
চাই সুই উ মারমা;রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে কর্মরত ৪৬ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ২৫ ধরনের পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।
এ সময় ইউএনও রায়হানুল ইসলাম বলেন, গ্রাম পুলিশের দায়িত্ব পালনে সহায়তার জন্য সরকার বাইসাইকেল ও বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী দিচ্ছে। এসব সামগ্রী যথাযথভাবে ব্যবহার করে জনকল্যাণমূলক কাজে আরও দায়িত্বশীল হওয়ার জন্য গ্রাম পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।
বাইসাইকেল ও পোশাক সামগ্রী পেয়ে গ্রাম পুলিশ সদস্যরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহ বাড়াতে বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানান তারা।
এমকে/বিএম২৪








