কুতুবদিয়া চ্যানেলে অভিযান, জব্দ ১০টি বেহুন্দি জাল
সংগৃহীত
কুতুবদিয়া প্রতিনিধি
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে ১০টি বেহুন্দি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রোববার (১১ অক্টোবর) কুতুবদিয়া চ্যানেলে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদার নির্দেশনায় কোস্টগার্ডের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করে কুতুবদিয়া উপজেলা মৎস্য দপ্তর।
মা ইলিশের নিরাপদ বিচরণ ও অভিপ্রয়াণ নিশ্চিত করার পাশাপাশি নির্বিঘ্নে প্রজননের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ অভিযান চালানো হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে ইলিশের বংশবৃদ্ধি ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি মাছের প্রজনন সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
এমকে/বিএম২৪









