শরীয়তপুরে আসছেন হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম
সংগৃহীত
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে উপস্থিত থাকার কথা রয়েছে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এ কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করেছে এনসিপির শরীয়তপুর জেলা শাখা।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম ছাড়াও এনসিপির কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম আদিবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এ ছাড়া জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব ঋয়ার্জ মোর্শেদেরও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।
আয়োজকেরা জানান, কর্মশালা ও মতবিনিময় সভায় দলের সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক কর্মকৌশল এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যে মতবিনিময়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে দিকনির্দেশনা উঠে আসবে বলে আশা করা হচ্ছে।
এমকে/বিডিমেইল২৪









