জয়পুরহাটের কালাইয়ে নিয়মিত জুয়া মামলার ৪ এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পিএম
জয়পুরহাটের কালাইয়ে নিয়মিত জুয়া মামলার ৪ এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

সূত্রঃ সংগৃহীত

জয়পুরহাট জেলা প্রতিনিধি: শ্রী মোহন চন্দ্র


জয়পুরহাটের কালাইয়ে বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত জুয়া মামলার এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


পুলিশ জানায়, পুলিশ সুপারের দিকনির্দেশনা এবং সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল)-এর সার্বিক তত্ত্বাবধানে কালাই থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। কালাই থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. আহসান হাবীব ও এএসআই রাম চন্দ্র প্রামাণিক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জুয়া মামলার চার এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেন।


গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


এমকে/বিএম২৪