ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সূত্রঃ সংগৃহীত

জেলা প্রতিনিধি


শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ নগরীর ঢাকা বাইপাস এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন।


নিহতরা হলেন—ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা সোনিয়া ও সাদেক। আহতরা হলেন অটোরিকশাচালক হারুন এবং নিহত সোনিয়ার সাত বছরের ছেলে সাজিদ।


পুলিশ জানায়, সকালে ফুলবাড়িয়া উপজেলা থেকে সোনিয়া, তার ছেলে সাজিদ ও সাদেককে নিয়ে অটোরিকশাটি ঢাকামুখী বাইপাস এলাকায় যাচ্ছিল। সকাল ১০টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোনিয়া ও সাদেক নিহত হন।


পরে গুরুতর আহত সাজিদ ও চালক হারুনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল আলম জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। ট্রাকটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এমকে/বিএম২৪