ওয়ালটনের ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কার পেলেন ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ১১:০৪ এএম
ওয়ালটনের ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কার পেলেন ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’-এ বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ওয়ালটনের ৩২ জন ম্যানেজার, পরিবেশক ও কর্মকর্তাকে ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কার দেওয়া হয়েছে।


২০ আগস্ট রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘ব্র্যান্ডিং হিরোজ অ্যাওয়ার্ড প্রোগ্রাম ২০২৬’ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম পুরস্কার প্রদান করেন।


পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ওয়ালটন শুধু বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা করে না, মানুষের ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সাড়াকেও গুরুত্ব দেয়। উদ্ভাবনী ও সৃজনশীল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তরা দেশের বিভিন্ন প্রান্তে ওয়ালটনের পরিচিতি আরও বাড়িয়েছেন।


তিনি আরও বলেন, ওয়ালটনের সাফল্যে তাদের অবদান গুরুত্বপূর্ণ। এ ধরনের বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ভবিষ্যতেও পুরস্কার দেওয়ার উদ্যোগ অব্যাহত থাকবে।


অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম ও চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।



এমকে/বিএম২৪