মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের
সূত্রঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
পর্তুগিজ ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। প্রীতি ম্যাচ চলাকালে মাঠেই মারা গেছেন দেশটির ২৫ বছর বয়সী ফুটবলার কুয়েভিন কাস্ত্রো।
মালভেইরার এস্তাদিও দাস সেইজাসে এস্ত্রেলা দা আমাদোরার বিপক্ষে ম্যাচে রিয়াল এসসির হয়ে খেলছিলেন কুয়েভিন। ম্যাচের ১০ মিনিটের মাথায় হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন তিনি।
দুই দলের চিকিৎসকরা দ্রুত মাঠে ছুটে এসে ডেফিব্রিলেটর দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা কুয়েভিনকে মৃত ঘোষণা করেন।
সাবেক এই খেলোয়াড়ের মৃত্যুতে শোক জানিয়েছে ইংলিশ ক্লাব ওয়েস্ট ব্রুমউইচ আলবিয়ন। ক্লাবটি জানিয়েছে, বার্নলির বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচের ২৫তম মিনিটে করতালির মাধ্যমে কুয়েভিনকে শ্রদ্ধা জানানো হবে। খেলোয়াড়দের কালো আর্মব্যান্ড পরেও মাঠে নামার কথা রয়েছে।
এমকে/বিএম২৪









