২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে রমজান, ঈদুল ফিতর ৯ বা ১০ মার্চ

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পিএম
২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে রমজান, ঈদুল ফিতর ৯ বা ১০ মার্চ

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক


জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাসের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম *গালফ নিউজ*।


পূর্বাভাস অনুযায়ী, রমজান মাস ২৯ নাকি ৩০ দিনের হবে, তার ওপর নির্ভর করে আগামী বছরের ৯ অথবা ১০ মার্চ পালিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর।


সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানান, আগামী রমজান শুরু হওয়ার আগে ইসলামী চন্দ্রবর্ষপঞ্জির আরও চারটি চন্দ্র মাস অতিক্রম করবে।


তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে দেওয়া এ পূর্বাভাসই রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ নয়। পবিত্র রমজান মাসের শুরু এবং ঈদুল ফিতরের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হবে।


সূত্র: গালফ নিউজ