কক্সবাজারের কুতুবদিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযান, ফিশিং ট্রলারকে জরিমানা
ছবি: বিডি মেইল
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে কক্সবাজারের কুতুবদিয়ার পশ্চিমে বঙ্গোপসাগরে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। এ সময় একটি মাছ ধরার ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদার নির্দেশনায় কুতুবদিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে কোস্টগার্ড।
অভিযান চলাকালে সাগরে মাছ ধরার একটি বোটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার সুরক্ষা এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য দপ্তর, কুতুবদিয়ার উদ্যোগে পরিচালিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।









