খাগড়াছড়ির মহালয়াকে কেন্দ্র করে খাগড়াছড়িতে মাতৃ সম্মেলন অনুষ্ঠিত
ছবি: বিডি মেইল
খাগড়াছড়ি প্রতিনিধি, বিপ্লব তালুকদার
শুভ মহালয়া উপলক্ষে খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে শ্রীশ্রী চণ্ডীপাঠ, গর্ভধারিণী মাতৃপূজা, মাতৃ সম্মেলন, বস্ত্রদান ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রব রাজা, কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দিরের সভাপতি অশোক মজুমদার ও সাধারণ সম্পাদক সাধন চন্দ্র দে।
এ ছাড়া মন্দিরের সহসাধারণ সম্পাদক সুজিত চৌধুরী, জন্মাষ্টমী উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার মহিলা সম্পাদিকা শিউলি বিশ্বাস, ছাত্র যুব পরিষদের সভাপতি শেখর সেন এবং জেলা প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মহালয়া উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি বস্ত্রদান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।









