সংবাদ মাধ্যম আছে বলেই আমরা এখানে আছি : তথ্যমন্ত্রী
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, আজ আমরা যেখানে আছি, সংবাদ মাধ্যম আছে বলেই সেখানে আছি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আজ দেশের যত অর্জন তার সমান ক্রেডিট সংবাদ মাধ্যমে যায়। ইনশাআল্লাহ আমাদের সময় আপনারা ফ্রি মিডিয়া পাবেন এবং আমাদের তরফ থেকে কোনো ধরনের মিডিয়া বা সাংবাদিকতায় কোনো ধরনের হস্তক্ষেপ আমাদের করার কোনো ইচ্ছা নাই।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী এই বিশ্বাসেই বিশ্বাস করে যে সবাই মিলেই কাজ করলে ইনশাল্লাহ বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ হবে। সোনার বাংলাদেশ হবে ইনশাল্লাহ।
এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, আমাদের এই মুহূর্তে সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ৬ কোটি টাকা আছে আমি সেটাকে ২৫ কোটি টাকাতে বৃদ্ধি করার জন্য ইতিমধ্যে প্রস্তাব করেছি এবং নীতিগতভাবে আমাদের মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা বাস্তবায়ন করার জন্য অর্থমন্ত্রণালয় এবং অর্থমন্ত্রীর সাথে আলাপ হয়েছে এবং তিনি বলেছেন যে যতটুকু সম্ভব আমরা এই অর্থবছরে দেবো।
এমকে/বিএম২৪









