খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্রাসাথোয়াই মারমা

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০৩:১০ পিএম
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্রাসাথোয়াই মারমা

সূত্রঃ সংগৃহীত

বিপ্লব তালুকদার ;খাগড়াছড়ি প্রতিনিধি

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্রাসাথোয়াই মারমা। একই সঙ্গে ১৪ সদস্যের নামও ঘোষণা করেছে সরকার।


বৃহস্পতিবার বিকেলে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে চেয়ারম্যানের পাশাপাশি পরিষদের ১৪ সদস্যের নাম উল্লেখ করা হয়েছে।


নতুন পরিষদের সদস্যরা হলেন—রিপল চাকমা, শান্তি প্রিয় চাকমা, দেব রানী চাকমা, মো. নুরুল আবছার, মো. আ. মালেক, মোশাররফ হোসেন, ক্ষেত্র মোহন রোয়াজা, খনি রঞ্জন ত্রিপুরা, নারায়ণ ত্রিপুরা, রুমেল মারমা, মংসাপ্রু চৌধুরী, ক্যরী মগ, তাছলিমা সিরাজ সিমা ও কুহেলী দেওয়ান।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন ও এর সংশোধিত বিধান অনুযায়ী পরিষদের সব দায়িত্ব পালন করবে।


এদিকে, ২০২৫ সালের ৮ জুলাই প্রজ্ঞাপনের মাধ্যমে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া শেফালিকা ত্রিপুরার নিয়োগ বাতিল করা হয়েছে।




এমকে/বিএম২৪