ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক
সংগৃহীত
রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে অটোরিকশায় তুলে নির্জন স্থানে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সুজন নামে এক অটোচালকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ওই চালককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনার সূত্রপাত হয় বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, অটোরিকশায় করে ওই তরুণীকে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সেগুনবাগান এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর ভুক্তভোগী তরুণীকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত অটোচালক সুজনকে আটক করে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি ঘটনার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তবে এ বিষয়ে পুলিশের পরবর্তী পদক্ষেপ ও তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এমকে/বিএম২৪









