দাগনভূঞায় এসিড নিক্ষেপ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সূত্রঃ সংগৃহীত
সাইফ উদ্দিন নিশাত, দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ফেনীর দাগনভূঞায় এসিড নিক্ষেপের মামলার প্রধান আসামি আলাউদ্দিন লিটনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার রাজাপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলাউদ্দিন লিটন দাগনভূঞা উপজেলার জয়নারায়ণপুর গ্রামের মৃত মোস্তফার ছেলে। তিনি রাজাপুর বাজারের মনিকা জুয়েলার্সের মালিক।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন দাগনভূঞা কোরাইশ মুন্সী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজিম উদ্দীন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর এসিড নিক্ষেপের ঘটনায় দাগনভূঞা থানায় একটি মামলা করা হয়। মামলাটির নম্বর ১২ এবং তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬। মামলা দায়েরের পরপরই আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাজাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আলাউদ্দিন লিটনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এমকে/বিএম২৪








