খাতা চ্যালেঞ্জ করেও ফেল, মাগুরায় শিক্ষার্থীর আত্মহত্যা
সূত্রঃ সংগৃহীত
জেলা প্রতিনিধি
মাগুরায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেও ফল পরিবর্তন না হওয়ায় ফাহমিদা (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বাহারবাগ গ্রামে এ ঘটনা ঘটে। ফাহমিদা ওই গ্রামের ইলিয়াস হোসেনের মেয়ে এবং বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে ৬৪ নম্বর পেয়েও অকৃতকার্য হয় ফাহমিদা। পরে সে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করে। তবে পুনর্নিরীক্ষণের পর প্রকাশিত ফলেও ইংরেজি বিষয়ে অকৃতকার্য থাকায় মানসিকভাবে ভেঙে পড়ে সে।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, সদর উপজেলার বাহারবাগ গ্রামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমকে/বিএম২৪








