নাসিরনগরে বর্ণিল আয়োজনে এম এ হান্নানকে গণসংবর্ধনা
সূত্রঃ সংগৃহীত
খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা দিয়েছে নাসিরনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উপজেলা পরিষদ মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
অনুষ্ঠানকে ঘিরে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের সড়কগুলো বর্ণিল তোরণ, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়। এ সময় নেতাকর্মী ও এলাকাবাসী ফুল দিয়ে এম এ হান্নানকে শুভেচ্ছা জানান। পরে অংশগ্রহণকারীদের নিয়ে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
নাসিরনগর উপজেলা বিএনপির সহসভাপতি এম এ খালেদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য, উপজেলা বিএনপির সভাপতি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ হান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট ইসমত আরা বেগম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া রেনু, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন মজনু, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ উদ্দিন ভূঁইয়া, ধরমন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন এবং ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল।
এ ছাড়া উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, জাসাসের সদস্যসচিব অ্যাডভোকেট ছাদেকুর রহমান, আব্বাস মিয়া, উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক তাজমহল মেম্বার, লুৎফুরনাহার পাপড়ি, উপজেলা শ্রমিকদল নেতা এমরান মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব আশিকুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম ভূঁইয়া, একেএম তাকিউল ইসলাম, চাতলপাড় ডিগ্রি কলেজ শাখার সভাপতি কাকলী আক্তার এবং নাসিরনগর সরকারি কলেজ শাখার সাবেক সদস্যসচিব খাইরুল বাশার রনিসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
বক্তারা আশা প্রকাশ করেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে এম এ হান্নানের দায়িত্ব পালনের মাধ্যমে নাসিরনগরের মৎস্য ও প্রাণিসম্পদ খাতসহ সার্বিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪









