সখিপুরে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ, প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি সাইদ আহমেদ আসলাম
সূত্রঃ সংগৃহীত
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরের সখিপুরে ‘হাবিব উল্লাহ চোকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সখিপুরের হাবিব উল্লাহ কলেজ মাঠে শরীয়তউল্লাহ হাবিব স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, খেলাধুলাকে দেশের সর্বস্তরে ছড়িয়ে দিতে প্রতিটি ইউনিয়নে একটি করে স্থায়ী খেলার মাঠ তৈরি করা হবে। একই সঙ্গে উপজেলা পর্যায়ে চলমান মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ দ্রুত শেষ করা হবে।
তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুর রহমান কিরণ। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু, পুলিশ সুপার রওনক জাহান ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক।
ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়ে টুর্নামেন্টের ফাইনাল উপভোগ করেন।
এমকে/বিএম২৪








