ফরিদপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পিএম
ফরিদপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: বিডি মেইল

মো. মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি


অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ফরিদপুরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুষ্মিতা সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জ্যোতিময় চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বিএসটিআই, ফরিদপুরের উপপরিচালক মো. কামাল হোসেন সহ উপস্থিত ছিলেন আরো অনেকে।


সভায় বক্তারা বলেন, উৎপাদিত পণ্যের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি ব্যবসায়ীদের নৈতিকতার মানদণ্ড বজায় রাখতে হবে। ভোক্তারা যাতে মানসম্মত ও নিরাপদ খাদ্যপণ্য পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে গুরুত্ব দিতে হবে।


এ সময় মানসম্মত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।