শার্শার বাগআঁচড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পিএম
শার্শার বাগআঁচড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: বিডি মেইল

আতিকুজ্জামান, (শার্শা) যশোর প্রতিনিধি

 যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার সকালে (১৪ অক্টোবর) এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাজারের ১০টি প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় মা স্টোরকে ১০ হাজার টাকা এবং ৩৮ ধারায় শহিদুল স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানটি বাগআঁচড়া বাজারের মুদি ও শিশু খাদ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোতে পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.সেলিমুজ্জামান জানান, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে পণ্যের বিক্রয় কার্যক্রমে আইন মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।