সৈকতের বালিয়াড়িতে চলমান রাস্তা নির্মাণ বন্ধসহ ছয় দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
সূত্রঃ সংগৃহীত
নুরুল আমিন হেলালী, কক্সবাজার প্রতিনিধি
পর্যটন নগরী কক্সবাজারের সমুদ্র সৈকতের বালিয়াড়িতে রাস্তা নির্মাণ বন্ধ, অবৈধ দখল উচ্ছেদ এবং উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) কক্সবাজার শাখার পক্ষ থেকে কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার ( ২৩-আগস্ট) বাপা কক্সবাজার শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাফর আলম দিদার ও সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম এর নেতৃত্বে ১০ সদস্যের বাপার প্রতিনিধিসহকারে কক্সবাজার জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাপা কক্সবাজার জেলার সহসভাপতি এডভোকেট আবদুর শুক্কর, সহ সাধারণসম্পাদক কল্লোল দে চৌধুরী, মমতাজ সাফিনা আজিম, মোহাম্মদ বিন আবদুল্লাহ মেক্স, এনামুল হক চৌধুরী, জাহাঙ্গীর আলম সামস্, সাংবাদিক আয়াজ রবি, রুহুল কাদের শিলু, এডভোকেট রুবেল, সাইফুল ইসলাম প্রমুখ।
স্মারকলিপিতে তারা নিম্নোক্ত ছয়দফা তুলে ধরেন
১. সুগন্ধা বিচসহ সমুদ্র সৈকতের বালিয়াড়িতে চলমান রাস্তা নির্মাণ অবিলম্বে বন্ধ করতে হবে।
2. হাইকোর্টের মামলা নং ২২৬/২০১১-এর রায় ও নির্দেশনা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে।৩.
3. ২৩ সেপ্টেম্বর ২০২৫-এর পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ করতে হবে
4. .বালিয়াড়িতে কোনো প্রকল্প গ্রহণের আগে পরিবেশগত প্রভাব মূল্যায়ন (EIA) ও বিশেষজ্ঞ মতামত বাধ্যতামূলক করতে হবে৫.
5. বালিয়াড়ি, সামুদ্রিক কচ্ছপের প্রজননক্ষেত্র ও উপকুলীয় জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘমেয়াদি সংরক্ষণ পরিকল্পনা গ্রহণ করতে হবে৬
6. পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য গত কয়েকদিন ধরে কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত সৈকতের বালিয়াড়ির উপর রাস্তা নির্মাণের কাজ শুরু হলে পরিবেশবাদী ও বিভিন্ন সামাজিক সংগঠন প্রাকৃতিক বৈচিত্র্য ধ্বংস করে বালিয়াড়ির উপর রাস্তা নির্মাণ কাজ বন্ধের দাবিতে সোচ্চার হয়ে উঠে। কিন্তু এতে সুফল না আসায় শেষ পর্যন্ত পরিবেশ আন্দাোলন (বাপা) প্রধানমন্ত্রী বরাবর এই রাস্তা নির্মাণ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।
এমকে/বিএম২৪









