ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে হুমায়ূন কবীরের কড়া জবাব, ‘আমি বাংলাদেশি’
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্যের নাগরিকত্ব থাকা নিয়ে প্রশ্নের মুখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবীর। তিনি বলেছেন, তিনি বাংলাদেশি এবং দেশের জন্য কাজ করতেই বাংলাদেশে এসেছেন।
সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
দ্বৈত নাগরিকত্ব থাকলে মন্ত্রিত্ব গ্রহণে কোনো আইনি বাধা রয়েছে কি না এবং এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার বিষয়ে জানতে চাইলে হুমায়ূন কবীর বলেন, তিনি নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে এসেছেন এবং দেশের জন্য কাজ করছেন।
এর আগে একটি গণমাধ্যমে তার যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়ে সংবাদ প্রকাশের প্রসঙ্গ তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ ধরনের সংবাদ প্রকাশের কারণ নিয়েও প্রশ্ন তোলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ূন কবীর বলেন, দেশের পক্ষে যারা জোরালো অবস্থান নেন এবং দেশপ্রেমিক মানুষ—গণমাধ্যম ও রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করবেন।
এমকে/বিএম২৪








