রাজধানীর যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিভিন্ন এলাকায় আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শাহজাহানপুর রেলক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভাল্ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তরের টাই-ইন কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময়ে এসব এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের গ্যাস সংযোগ সাময়িকভাবে বন্ধ থাকবে। একই সঙ্গে আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এমকে/বিএম২৪র








