শেরে বাংলা মেডিকেল কলেজে ডিএমজে ইন্টার্ন-স্টুডেন্টস কাউন্সিলের নতুন কমিটি

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ১২:৩৭ এএম
শেরে বাংলা মেডিকেল কলেজে ডিএমজে ইন্টার্ন-স্টুডেন্টস কাউন্সিলের নতুন কমিটি

সূত্রঃ সংগৃহীত

স্টাফ রিপোর্টার


চিকিৎসকদের বিভিন্ন যৌক্তিক আন্দোলন ও অধিকার আদায়ের সংগ্রামে শেরে বাংলা মেডিকেল কলেজের (SBMC) ভূমিকা আরও গতিশীল করতে ‘ডিএমজে ইন্টার্ন-স্টুডেন্টস কাউন্সিল, শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল ইউনিট’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।


রোববার (২৩ আগস্ট) ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (DMJ)-এর ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. সোহাগ সিনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।


ঘোষিত কমিটিতে ডা. মো. হুমায়ুন কবীরকে (SB-45) উপদেষ্টা, ডা. তানভীর রেজাকে (SB-51) আহ্বায়ক এবং ডা. অমিত সরকারকে (SB-51) সদস্য সচিব করা হয়েছে।


কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহফুজ বিন জসিম, শাওন আহমেদ, মেহেদী হাসান, সাকিব হোসেন, শান্ত তালুকদার, সিয়াম হোসেন, হৃদয় তালুকদার, মো. হাসিবুল ইসলাম, চিন্ময় ব্যাপারী, সুমা দাস, জিশান হোসেন আদ্দীন, এম আর রোহান, তানজিদ হাসান ও মাহিন আহমেদ।


যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান আকাশ, এমএমবি পিয়াস ও সামিন রেজা। এছাড়া মিডিয়া উইংয়ের কো-অর্ডিনেটর হিসেবে এমএমবি পিয়াস এবং সহকারী কো-অর্ডিনেটর হিসেবে সাব্বির শিকদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।


কমিটির সদস্যরা হলেন—মো. শরিফুল ইসলাম, মো. নূর ইসলাম, আল রাহাত, হোসাইন আহমদ, মো. রাকিবুল ইসলাম, আব্দুল্লাহ আল আরাফাত, সাব্বির শিকদার, সাজিদ আল এভান, আবির হাসান শ্রীমন্ত, সামী আব্দুল্লাহ ও রাকিবুল ইসলাম।


কমিটি ঘোষণার পর DMJ-এর পক্ষ থেকে নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, চিকিৎসকদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শেরে বাংলা মেডিকেল কলেজের সক্রিয় ভূমিকা রয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে চিকিৎসকদের প্রতি অন্যায়-অবিচারের বিরুদ্ধে এবং সাধারণ ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের দাবি আদায়ে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।


নবগঠিত কমিটি দায়িত্ব পালনের মাধ্যমে চিকিৎসক ও শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবি ও অধিকার আদায়ের আন্দোলনে সংগঠিত ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।