এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সহ-যুব ও কর্মসংস্থান সম্পাদক হলেন খুলনার ওয়াহিদুজ্জামান
সংগৃহীত
মোঃ আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে নতুন দায়িত্ব পেয়েছেন খুলনার সন্তান ওয়াহিদুজ্জামান। তাঁকে দলের কেন্দ্রীয় কমিটির সহ-যুব ও কর্মসংস্থান সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
এর আগে ওয়াহিদুজ্জামান এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্বের মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম এবং যুবসমাজকে সম্পৃক্ত করার ক্ষেত্রে তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
খুলনার সন্তান ওয়াহিদুজ্জামানের এ মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তাঁর নতুন দায়িত্ব পালনের মধ্য দিয়ে দলের সাংগঠনিক কার্যক্রমে আরও সম্পৃক্ততা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এমকে/বিএম২৪








