পটিয়ায় ফের ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পিএম
পটিয়ায় ফের ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ফাইল ছবি

চট্টগ্রাম প্রতিনিধি


চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরখানায় গ্রামে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।


সোমবার (২৬ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে মুনাফ হাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম মোসাম্মৎ নিহাত আক্তার। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


খবর পেয়ে পটিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে।


পুলিশ জানিয়েছে, অন্তঃসত্ত্বা ওই গৃহবধূর মৃত্যুর কারণ জানতে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন। 


এমকে/বিএম২৪