পাবনায় শব্দদূষণবিরোধী অভিযান, ৬ হাইড্রোলিক হর্ন ধ্বংস
সংগৃহীত
স্টাফ রিপোর্টার, পাবনা প্রতিনিধি
পাবনার গাছপাড়া বাজার এলাকায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি যানবাহনের চালককে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ছয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।
শনিবার (১০ অক্টোবর) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পাবনার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হর্ন স্থাপনের দায়ে একটি বাস ও দুটি ট্রাকের চালককে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা ছয়টি হাইড্রোলিক হর্ন ধ্বংস করা হয়।
শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এমকে/বিএম২৪









