যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগের ঘটনায় সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ড. ইউনূস বিমানবন্দরে যথাযথ প্রটোকল পেয়েছিলেন কি না, সেটিও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সরকারের রাজনৈতিক সমঝোতার কোনো সম্ভাবনা নেই বলেও উল্লেখ করেন জাহেদ উর রহমান। তবে দলটি নিজেদের দায় স্বীকার করে ক্ষমা চাইলে বিষয়টি সরকার বিবেচনা করবে বলে জানান তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণায় সরকার চাপে নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে সরকার শেখ হাসিনার দেশে ফেরা চায়।
এমকে/বিডিমেইল২৪









