একটি নক্ষত্রের চিরবিদায়, এক গভীর শূন্যতা ও হৃদয়বিদারক শোকের সংবাদ!
ছবি: বিডি মেইল
মো. আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং বৃহত্তর ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ সালাহউদ্দিন আহমেদ গত ১৩ অক্টোবর, মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে ইন্তেকাল করেছেন। তাঁর এই চিরবিদায় পরিবার, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষীর জন্য এক অপূরণীয় ক্ষতি।
তিনি ছিলেন রাজনীতির মাঠের এক প্রকৃত সিংহপুরুষ। অন্যায়ের কাছে তিনি কখনো মাথা নত করেননি, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেননি। একজন অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ হিসেবে মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তিনি দেশ, দল ও জনগণের কল্যাণে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে গেছেন।
ক্ষমতা বা পদ নয়, মানুষের প্রতি নিখাদ ভালোবাসাই যে একজন নেতাকে আজীবন মানুষের হৃদয়ে বাঁচিয়ে রাখে, আলহাজ সালাহউদ্দিন আহমেদ তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর স্মৃতি ও কর্ম চিরকাল আমাদের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।
মহান আল্লাহর দরবারে বিনীত প্রার্থনা, তিনি যেন মরহুমের রুহের মাগফিরাত দান করেন। হে আল্লাহ, আপনি তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে জান্নাতের সুশীতল বাগান ও নূরে পরিপূর্ণ করে দিন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।
এমকে/বিএম২৪








