কালীগঞ্জে ব্যবসায়ীদের ফুটবল ফাইনাল, ৪-২ গোলে লাল দলের জয়

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পিএম
কালীগঞ্জে ব্যবসায়ীদের ফুটবল ফাইনাল, ৪-২ গোলে লাল দলের জয়

ছবি: বিডি মেইল

মো. শাহনেওয়াজ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি


‘মাদকমুক্ত দেশ গড়ি, ফুটবল খেলায় অংশগ্রহণ করি’—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে সবুজ দলকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লাল দল। বিজয়ী দল পুরস্কার হিসেবে পেয়েছে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন।


শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় কালীগঞ্জ আর আর এন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।


খেলায় নির্ধারিত ৬০ মিনিটে চারটি গোল করে জয় নিশ্চিত করে লাল দল। অন্যদিকে, দুটি গোল করে রানারআপ হয় সবুজ দল। খেলা শেষে বিজয়ী লাল দলকে ৩২ ইঞ্চি এবং রানারআপ সবুজ দলকে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন পুরস্কার হিসেবে দেওয়া হয়।


খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক হোসেন মোহাম্মদ আরমান মাস্টার। উদ্বোধক ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা।


কালীগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব মো. ইব্রাহিম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলাটি সঞ্চালনা করেন কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. পাপ্পু মীর ও কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী সজিব। খেলার রেফারির দায়িত্ব পালন করেন স্বপন চন্দ্র সরকার।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মোল্লা, কালীগঞ্জ পৌরসভার সাবেক ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মোফাজ্জল হোসেন মোমেন, মো. ইনজামুল হক জাকির, কালীগঞ্জ পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুল্লাহ (আসাদ), ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাজম মাহমুদ, কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আকবর, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. রাশেদুল হাসান (রিপন), পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম (সফিক) ও পৌর যুবদলের সদস্য মো. নাঈম।


আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. ইউসুফ মিয়া, মো. মামুন সরকার, ইউসুম মৃধা, মো. দেলোয়ার হোসেন, মো. কামরুল ইসলাম, মো. দুলাল মিয়া, মো. সাব্বির হোসেন, মো. আওলাদ হোসেন, মো. রাজিব মিয়া, মো. মনির হোসেন ও মো. সুমন মিয়াসহ স্থানীয় ব্যবসায়ী ও ফুটবলপ্রেমীরা।


আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করার পাশাপাশি সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করবে।