খাগড়াছড়ি জেলা সংসদের অভিষেক অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৭:০৭ পিএম
খাগড়াছড়ি জেলা সংসদের অভিষেক অনুষ্ঠিত

সূত্রঃ সংগৃহীত

বিপ্লব তালুকদার; খাগড়াছড়ি  প্রতিনিধি


বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি  বাগীশিক নবগঠিত খাগড়াছড়ি জেলা সংসদের অভিষেক ও কেন্দ্রীয় সংসদ আয়োজিত  বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা জেলা ও উপজেলায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


সকালে খাগড়াছড়ি অরুনিমা কমিউনিটি সেন্টারে বাগীশিক খাগড়াছড়ি জেলা সংসদের উদ্যোগে জেলা উপজেলা গীতা শিক্ষার্থীদের সনদ বিতরণ ও বাগীশিক খাগড়াছড়ি জেলা সংসদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। 


এতে অনুষ্ঠানে বাগীশিক খাগড়াছড়ি জেলা সংসদ এর সাধারণ সম্পাদক সুমন আচার্য সঞ্চলনায় বাগীশিক জেলা সংসদের সভাপতি প্রভাত তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌঃ নারায়ণ চন্দ্র খাঁ।


উদ্বোধক ও প্রধান বক্তা হয়ে উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী,

অতিথি হয়ে উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদ এর সহ-সভাপতি অর্জুন কুমার নাথ। 

বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দিরে সভাপতি অশোক মজুমদার ও বিশেষ অতিথি  বাগীশিক খাগড়াছড়ি জেলা সংসদ এর উপদেষ্টা নির্মল দেব।



এমকে/বিএম২৪